চীনের মাটিতে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ স্বাগতিক চীনকে ৬-০ গোলে হারিয়েছে। এতে গ্রুপ পর্যায়ে টানা চতুর্থ জয় পেল বাংলাদেশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) মোকি শহরের মরিন দাওয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন দলের অধিনায়ক শারিকা রিমন।
১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার চমৎকার এক ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ২৬ মিনিটে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন কনা আক্তার। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখেন বাংলাদেশের মেয়েরা। ৩১ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন মোসাম্মত লিমা। দুই মিনিট পর ৩৩ মিনিটে আইরিন রিয়া নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করেন। ম্যাচের ৪৮ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন মোসাম্মত লিমা।
চীনের মাটিতে এমন দাপুটে পারফরম্যান্স দেশের নারী হকির এক নতুন মাইলফলক। টানা চার ম্যাচ জিতে চ্যালেঞ্জার্স গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। তাদের পরবর্তী প্রতিপক্ষ হতে পারে এলিট গ্রুপের জাপান।
Comments (0)
Log in to join the discussion.
Be the first to comment.