এসেছে — দেখতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে-ইজরাইল-ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকট
লাইভ চলছে

যুক্তরাষ্ট্রে-ইজরাইল-ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকট

যুক্তরাষ্ট্রে-ইজরাইল-ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকট জনিত লাইভ আপডেট। প্রতি মূহুর্তের বিশেষ খবর এখানে আপডেট করা হবে।

শুরু: মার্চ ৪, ২০২৬, ২:০০ AM 5 টি আপডেট
লেবানন সীমান্তের কাছ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা
১:১৮ AM মার্চ ১০, ২০২৬
বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা: আইআরজিসি
২:০৫ AM মার্চ ৮, ২০২৬
সাইপ্রাসে রণতরি পাঠাচ্ছে যুক্তরাজ্য
২:২৩ AM মার্চ ৪, ২০২৬
ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের
২:২২ AM মার্চ ৪, ২০২৬
রেজা পাহলভির চেয়ে ‘দেশের ভেতরের কেউ’ একজন বেশি ভালো হবে: ট্রাম্প
২:২১ AM মার্চ ৪, ২০২৬
১:১৮ AM মার্চ ১০, ২০২৬ বন্ধন রায়

লেবানন সীমান্তের কাছ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা

লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেটা হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা স্থানীয়সময় বিকেল ৫টায় লেবাননের সীমান্ত শহর মেইস আল-জাবালে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: আল জাজিরা
২:০৫ AM মার্চ ৮, ২০২৬ বন্ধন রায়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা: আইআরজিসি

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহরাইনে জুফায়র ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আইআরজিসি বলেছে, কেশমের একটি পানির প্ল্যান্টের ওপর মার্কিন হামলার জবাবে হিসেবে এই হামলা চালানো হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে বলেছিলেন, ওই মার্কিন হামলায় ৩০টি গ্রামের পানি সরবরাহে বাধা সৃষ্টি করেছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলছে, হামলার সময় সাইরেন বেজে উঠেছে। বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছে।
২:২৩ AM মার্চ ৪, ২০২৬ বন্ধন রায়

সাইপ্রাসে রণতরি পাঠাচ্ছে যুক্তরাজ্য

সাইপ্রাসে রণতরি ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে এ কথা জানিয়েছেন।

গত সোমবার সাইপ্রাসে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের আক্রোটিরি ঘাঁটির রানওয়েতে ইরানি ড্রোন আঘাত হানে।
২:২২ AM মার্চ ৪, ২০২৬ বন্ধন রায়

ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের

ইরানে হামলার উদ্দেশ্যে মার্কিন সামরিক বাহিনীকে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছে।

একই ধরনের সিদ্ধান্তের জন্য ট্রাম্প যুক্তরাজ্যেরও কঠোর সমালোচনা করেছেন।
২:২১ AM মার্চ ৪, ২০২৬ বন্ধন রায়

রেজা পাহলভির চেয়ে ‘দেশের ভেতরের কেউ’ একজন বেশি ভালো হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য রেজা পাহলভীর চেয়ে ইরানের ভেতরে থাকা কেউ একজন বেশি ভালো হবে।

আজ হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।