ব্যবহারের শর্তাবলি ও নীতিমালা

বার্তাবাহী-র কন্টেন্ট, সেবা এবং অ্যাপ্লিকেশন ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের এই শর্তাবলি ও গোপনীয়তা নীতি গ্রহণ করছেন বলে গণ্য হবে। যদি আপনার কোনো বিষয়ে আপত্তি থাকে, তবে আমাদের ইমেইল করতে পারেন।

ব্যবহারের সাধারণ শর্তাবলি

বার্তাবাহী-র সকল কন্টেন্ট শুধুমাত্র ব্যক্তিগত এবং অবাণিজ্যিক ব্যবহারের জন্য। পাঠক বা ভিজিটররা আমাদের সংবাদ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন, তবে মূল কন্টেন্টের কোনো পরিবর্তন বা বিকৃতি করা যাবে না।

  • ওয়েবসাইট হ্যাক করা বা নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত করা কঠোরভাবে নিষিদ্ধ।
  • অশ্লীল, উসকানিমূলক বা মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।
  • তৃতীয় পক্ষের কোনো লিংকে প্রবেশের ক্ষেত্রে নিজ দায়িত্বে সতর্কতা অবলম্বন করতে হবে।

মেধা সম্পদ ও স্বত্বাধিকার

বার্তাবাহী-র লোগো, সংবাদ, ছবি, অডিও, ভিডিও এবং গ্রাফিক্সসহ সকল কন্টেন্টের মালিকানা বার্তাবাহী বা এর লাইসেন্সদাতাদের। অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে এগুলো ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের কন্টেন্ট ব্যবহার করতে হলে অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার (Credit) করতে হবে।

সাংবাদিকতা নীতিমালা

বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা

আমরা পূর্ণ সত্য উদঘাটনে সংকল্পবদ্ধ। আমরা সংবাদ ও মতামতকে সবসময় আলাদা রাখি। তথ্যের সত্যতা যাচাই না করে আমরা কোনো সংবাদ প্রকাশ করি না।

ভুল সংশোধন

যদি কোনো কারণে ভুল তথ্য প্রকাশিত হয়, তবে আমরা দ্রুততম সময়ে তা সংশোধন করি এবং প্রয়োজনে দুঃখ প্রকাশ করি। সংশ্লিষ্ট পক্ষের প্রতিক্রিয়া যথাযথ গুরুত্বের সাথে প্রকাশ করা হয়।

ছবি ও ভিডিও ব্যবহারের নীতি

  • বীভৎস, নৃশংস বা রক্তাক্ত ছবি আমরা পরিহার করি। একান্ত প্রয়োজনে ছবি অস্পষ্ট (Blur) করে দেওয়া হয়।
  • ফটো-ইলাস্ট্রেশন বা কোলাজ ব্যবহারের ক্ষেত্রে ক্যাপশনে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়।
  • মৃত ব্যক্তির মর্যাদা এবং কারো ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হয় এমন ছবি প্রকাশ করা হয় না।

নারী ও শিশু বিষয়ক নীতিমালা

নারী ও শিশুর অধিকার এবং আত্মমর্যাদার প্রতি আমরা অত্যন্ত সংবেদনশীল।

  • ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার নারী ও শিশুর নাম, পরিচয় বা ছবি আমরা কোনো অবস্থাতেই প্রকাশ করি না।
  • নারীর প্রতি বৈষম্যমূলক বা নারীবিদ্বেষী কোনো বক্তব্য আমরা প্রচার করি না।
  • শিশুদের বিষয়ে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে তাদের ভবিষৎ সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায়।

ব্যবহারকারীর কন্টেন্ট (মন্তব্য)

আমাদের পোর্টালে মন্তব্য করার সময় ব্যবহারকারীকে অবশ্যই মার্জিত ভাষা ব্যবহার করতে হবে। বার্তাবাহী কোনো ব্যবহারকারীর ব্যক্তিগত মতামতের দায়ভার বহন করে না। তবে আপত্তিকর মন্তব্য মুছে ফেলার পূর্ণ অধিকার কর্তৃপক্ষের রয়েছে।

প্রযোজ্য আইন

এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা পরিচালিত হবে। কোনো প্রকার বিবাদ দেখা দিলে তা আলোচনার মাধ্যমে অথবা বাংলাদেশের প্রচলিত আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

সর্বশেষ পরিমার্জন: April 28, 2026

যেকোনো জিজ্ঞাসায় ইমেইল করুন: info@bartabahi.com